Category Archives: জেলার খবর

হাবড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক  ব্যক্তির দেহ উদ্ধার,  এলাকায় চাঞ্চল্য

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ ডিসেম্বর: কলাবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করল পুলিশ।ঘটনাটি ঘটেছে বুধবার  সকালে উত্তর ২৪ পরগনার হাবড়া থানার খারোবাজার মসজিত সংলগ্ন একটি কলাবাগান থেকে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। উদ্ধার হয় বিষের বোতল।এই ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল ছড়ায়।  পুলিশ জানিয়েছে, এদিন রাত পর্যন্ত ওই অজ্ঞাত ব্যক্তিরকোনও পরিচয় পাওয়া যায়নি।পুলিশের প্রাথমিক অনুমান বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেনওই ব্যক্তি। স্থানীয় সূত্রের খবর, এদিন  [...]

বাংলাদেশের মুক্তিযুদ্ধে  ভারতীয় সেনাদের  অবদান উপলক্ষ্যে বিজয় দিবস পালিত হল বাগদার ভারত-বাংলাদেশ সীমান্তে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ ডিসেম্বর: ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশেরউদ্যোগে বুধবার অর্থাৎ ১৬ ডিসেম্বর  বিজয় দিবস পালন করা হল।দীর্ঘ ৯ মাসের লড়াইয়ের পর ১৯৭১ সালের আজকের  দিনে ভারতীয় সেনাদের সহযোগিতায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ বাহিনী জয়লাভ করেন। ১৬ ডিসেম্বর উত্তর ২৪  পরগনা জেলার বাগদা ব্লকের স্বলোক কুলানন্দপুর  জিএসএফপি স্কুলের মাঠে  অনুষ্ঠানিক ভাবে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ মিলিত হয়ে বীর শহিদদের [...]