বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের অবদান উপলক্ষ্যে বিজয় দিবস পালিত হল বাগদার ভারত-বাংলাদেশ সীমান্তে
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৬ ডিসেম্বর: ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশেরউদ্যোগে বুধবার অর্থাৎ ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হল।দীর্ঘ ৯ মাসের লড়াইয়ের পর ১৯৭১ সালের আজকের দিনে ভারতীয় সেনাদের সহযোগিতায় বাংলাদেশে মুক্তিযুদ্ধ বাহিনী জয়লাভ করেন। ১৬ ডিসেম্বর উত্তর ২৪ পরগনা জেলার বাগদা ব্লকের স্বলোক কুলানন্দপুর জিএসএফপি স্কুলের মাঠে অনুষ্ঠানিক ভাবে বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ মিলিত হয়ে বীর শহিদদের [...]