পুলিশের ভুয়ো পরিচয় দিয়ে শ্রমিকদের টাকা পয়সা ছিনতাই, মালদায় গ্রেফতার যুব তৃণমূল নেতা

আমাদের ভারত, মালদা, ২২ জুলাই: পুলিশের ভুয়ো পরিচয় দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে। অভিযুক্ত যুব নেতাকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। তার বিরুদ্ধে পুলিশ সেজে শ্রমিকদের মোবাইল সহ টাকাপয়সা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

জানাগেছে, অভিযুক্ত যুবকের নাম আকাশ দাস, তার বাড়ি ইংরেজবাজার শহর এলাকায়। আকাশ দাস এলাকায় তৃণমূলের যুব নেতা হিসেবে পরিচিত। এ বিষয়ে ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, শুক্রবার রাতে মালদহ স্টেশনে উত্তর দিনাজপুর জেলার ৫ জন শ্রমিক নামে। তারা ব্যাঙ্গালোরে কাজ করে টাকা পয়সা নিয়ে বাড়ি ফিরছিল। স্টেশন থেকে রথবাড়ি মোড়ের দিকে আসছিল। সেই সময় অভিযুক্ত যুবক তথা যুব তৃণমূল নেতা এবং তার সাথে আরএক সঙ্গী লাঠি হাতে মোটরবাইক করে এসে শ্রমিকদের পথ আটকায় এবং মিথ্যা অভিযোগের কথা বলে তাদের মারধর করে। তাদের কাছে পুলিশের পরিচয় দিয়ে মোবাইল, টাকাপয়সা সহ সব কেড়ে নেয়।

শুক্রবার রাতেই ওই শ্রমিকরা ইংরেজবাজার থানায় গিয়ে বিষয়টি জানায়। পুলিশ তদন্তে নেমে। অবশেষে শনিবার দুপুরে ভুয়ো পুলিশের অভিযোগে অভিযুক্ত আকাশ দাসকে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। তখন সে নিজেকে তৃণমূলের যুব নেতা পরিচয় দেয়। তার বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে। রবিবার তাকে জেলা আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *