মেদিনীপুর শহরে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার

জে মাহাতো, মেদিনীপুর, ২২ আগস্ট: রবিবার সকালে মেদিনীপুর শহরের মহতাবপুর এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা কোতোয়ালি থানায় খবর দেয়l এরপর পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়l

ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশl শনিবার বিকেলে অসুস্থ ওই যুবককে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন বাসিন্দারাl তারা জিজ্ঞাসাবাদ করেও অসুস্থ যুবকের কোনও পরিচয় জানতে পারেনিl মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে কোতোয়ালি থানা সূত্রে জানা গেছেl

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *