সাথী দাস, পুরুলিয়া, ২২ জুলাই: ঠাকুর ও মহাপুরুষদের ছবি বিকৃত করা ও তাদের সম্পর্কে কটুক্তি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুরুলিয়ার সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত যুবকের নাম মানস সর্দার। তার বাড়ি পুরুলিয়া শহরের ভাটবাঁধ এলাকায়। আজ সকালে তার মেডিকেল পরীক্ষা করা হয়। তারপর তাকে আদালতে তোলা হয়।
সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের বিরুদ্ধে বেশ কয়েকটি ধারাতে মামলা করা হয়েছে। তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ব্যক্তির নামে আগেও বিভিন্ন উস্কানিমূলক পোস্ট করায় তাকে থানায় আটক করে সতর্ক করা হয়েছিল।

