হাঁসখালিতে ছুরি দিয়ে নৃশংসভাবে খুনের চেষ্টা এক ব্যক্তিকে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২২ জুলাই: সাতসকালে ছুরি দিয়ে নৃশংসভাবে খুনের চেষ্টা করা হক এক ব্যক্তিকে। ঘটনাটি হাঁসখালি থানার অন্তর্গত গাজনা এলাকার।

আজ সকাল ৬ টা নাগাদ গাজনা বাজারে প্রবীর বিশ্বাসের চায়ের দোকানে পেশায় মাছ ব্যবসায়ী বিক্রম হালদার নামে এক ব্যক্তি চা খাচ্ছিল। সেই সময় সেখানে অচিন্ত্য সরকার (৫৩) আসলে বিক্রম হালদার তার ওপর ঝাঁপিয়ে পড়ে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। স্থানীয় ব্যবসায়ীরা তৎক্ষণাৎ সমাজকর্মী অচিন্ত্য সরকারকে উদ্ধার করে বগুলা হাসপাতালে নিয়ে যান সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে হাঁসখালি থানার পুলিশ পৌঁছলে বিক্রম হালদার সেখান থেকে পালিয়ে। ঘটনার তদন্তে হাঁসখালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *