১৩-১৫ অগস্ট প্রতি বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর আর্জি সুকান্ত মজুমদারের

আমাদের ভারত, কলকাতা, ২২ জুলাই: ১৩-১৫ অগস্ট প্রতি বাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর আর্জি জানালেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই আবেদন জানিয়েছেন তিনি।

শুক্রবার তিনি টুইটারে লিখেছেন, “সাহস, শান্তি, সত্য এবং শুভর প্রতীক, আমাদের তেরঙ্গা প্রতিটি ভারতীয়র গর্ব। আসুন আমরা ১৩-১৫ অগস্ট পর্যন্ত আমাদের বাড়িতে জাতীয় পতাকা উড়িয়ে আমাদের গর্ব দেখাতে একত্রিত হই এবং তেরঙ্গাকে আমাদের জীবনের মূলমন্ত্র করে তুলি!”

প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে দেশ জুড়ে অমৃত মহোৎসবের ঘোষণা হয়েছে আগেই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘোষণা করেন। এ বছর ৭৬তম স্বাধীনতা দিবসে কেন্দ্রের তরফে আরও একটি বিশেষ কর্মসূচির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার আওতায় সরকারি ভবন-সহ ২০ কোটি বাড়ির মাথায় জাতীয় পতাকা ওড়ানোর সংকল্প গৃহীত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে এই আন্দোলনের শরিক হওয়ার জন্য আবেদন করেছেন নিজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *