সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ মে: যুবতীর সঙ্গে ফোনের মিস কল থেকে পরিচয়, এরপর ফোনেই কথোপকথন চলে দীর্ঘ দিন। সেই কথোপকথনের অডিও রেকর্ড করেছিল ওই যুবক৷ পরে সেই কথোপকথন ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে যুবতীর সঙ্গে দেখা করে। এরপর ওই অডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার যুবতীকে ধর্ষণ করে ওই যুবক। যুবতীর অভিযোগের ভিত্তিতে সোমবার সকালে অভিযুক্তকে গ্রেফতার করেছে গোপালনগর থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার ন’হাটা এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম দিলীপ সরকার। গোপালনগর থানার ন’হাটা এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রের খবর, কয়েক মাস আগে অভিযুক্ত তার পাশের পাড়ার ওই যুবতীর সঙ্গে ফোনে মিসকলের মাধ্যমে আলাপ। পরে প্রেম নিবেদন করে দিলীপ। বেশ কয়েক মাস ধরে দেখা না করে ফোনেই প্রেমালাপ চলে তাদের মধ্যে। ওই যুবতী জানিয়েছে, তাঁকে ফোনে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিতেই বেঁকে বসে। আপত্তি সত্ত্বেও অভিযুক্তের চাপে পড়ে যুবকের সঙ্গে দেখা করে। দিলীপের পরিচয় পেয়ে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে যুবতী।
এরপরেই অভিযুক্ত যুবক মেয়েটির বাড়ির চত্বরে এসে যুবতীকে ভয় দেখিয়ে বাড়ি থেকে ডেকে আনে। অভিযোগ, তাদের কথোপকথনের রেকর্ডিং ভাইরাল করার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে ও টাকাপয়সা হাতিয়ে নেয় অভিযুক্ত। অভিযুক্ত যুবতীর বাড়ির আশপাশেও ঘোরাঘুরি করত। আরও অভিযোগ, যুবতী বাড়িতে একা থাকলেই তার ঘরে ঢুকে ধর্ষণ করত। যুবতী এই ঘটনা কাউকে জানাতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন। গত শুক্রবার অভিযুক্ত যুবতীর বাড়িতে এসে তাঁকে একা পেয়ে ফের ধর্ষণ করে অভিযুক্ত যুবক। যুবতীকে দেখে পরিবারের লোকজনের সন্ধেও হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই ঘটনার বর্ণনা দিয়ে পরিবারকে সব খুলে বলে। এরপর ঘটনার কথা জানিয়ে গোপালনগর থানার লিখিত অভিযোগ দায়ের করে যুবতীর পরিবার। এরপরই পুলিশ দিলীপকে গ্রেফতার করে। সোমবার তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

