বাগদায় প্রকাশ্যে মদ্যপান, গ্রেফতার এক শিক্ষক সহ ৩

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ মে: স্কুলের মাঠে বসে প্রকাশ্যে মদ্যপানের আসর শিক্ষকদের। পুলিশ তল্লাশি করতে গেলে পুলিশের সঙ্গে বচসা। এরপরই ওই শিক্ষক ও তার বন্ধুকে পুলিশ গ্রেফতার করে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার মামা-ভাগিনা বাপুজী বিদ্যাপীঠ চত্বরে। এই ঘটনায় গ্রেফতার তিনজন। এদের মধ্যে একজন বাগদা নিলাবাকুঠি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রীতম মণ্ডল। বাকি ২ জন তাঁর বন্ধু নীলমণি মণ্ডল ও নির্মল মণ্ডল।

পুলিশ সূত্রের খবর, বাগদা থানার পুলিশ এলাকায় টহল দিতে দিতে মামা-ভাগিনা বাপুজী বিদ্যাপীঠের মাঠে পৌঁছয়। মাঠে বসে তিনজনকে মদ্যপান করতে দেখেন তারা। তাঁদের পুলিশ নিষেধ করে এমনকি স্কুল চত্বর থেকে সরে যেতেও অনুরোধ করেন। উল্টে শিক্ষক প্রীতম মণ্ডল পুলিশের সঙ্গে বচসা শুরু করেন। তাঁর বক্তব্য, স্কুলের মাঠে বসে মদ্যপান বেআইনি নয়। পুলিশের সঙ্গে অসহযোগিতার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রীতম মণ্ডলের সঙ্গে পুলিশের সঙ্গে তর্কাতর্কি করেন তার দুই বন্ধু নীলমণি মণ্ডল ও নির্মল মণ্ডল। পরে এঁদের তিনজনকেই গ্রেফতার করে বাগদা থানার পুলিশ।

জানা গিয়েছে, প্রীতম শুধু শিক্ষকই নন, মামা-ভাগিনা বাপুজী বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রও। দুই বন্ধুকে নিয়ে স্কুলের মাঠে বসে মদ্যপান করছিলেন বলে পুলিশ তাঁদের গ্রেফতার করেছে। সোমবার তাঁদের বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।

শিক্ষক প্রীতম মণ্ডল জানান, তিনি এমন ঘটনার সঙ্গে জড়িয়ে অনুতপ্ত। শিক্ষক হয়ে এমন ভুল কাজ করা তাঁর ঠিক হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *