সাথী দাস, পুরুলিয়া, ৯ মে: কাউন্সিলর খুনে আবার জিজ্ঞাসাবাদের জন্য ঝালদার সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হল আইসি সঞ্জীব ঘোষকে। তিনি আজ দুপুর ১: ১৫ মিনিট নাগাদ সেখানে পৌঁছান। দুপুরের পর তাঁকে ছেড়ে দেওয়া হলেও বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে তাঁকে সিবিআই শিবিরে ঢুকতে দেখা যায়। তার পর লাগাতার জেরার মুখোমুখি হতে হয় আইসিকে।
এর আগে ১৪ এপ্রিল তাঁকে দু’দফায় প্রায় পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। কাউন্সিলর তপন কান্দু খুনে নিহতের স্ত্রী বার বার এই আইসি’র নাম নিয়েছেন। অভিযোগও করেছেন। নিহতের ভাইপো মিঠুন ও আইসি’র কথোপকথন ভাইরালে হয়েছে তোলপাড়। আজ দ্বিতীয় বার ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষকে ডাকার বিষয়ে কৌতূহল রয়েছে ঝালদাবাসীর।

