সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৮ মার্চ: ত্রিকোণ প্রেমের বলি হল বছর বাইশের তরতাজা যুবক অঙ্কন চৌধুরীর। মোবাইল রিপিয়ারের কাজ করত সে। মোবাইল সারাই করাতে এসেই এক যুবতীর সঙ্গে তাঁর পরিচয় হয়। সেখান থেকেই তাঁদের মাধ্যে ভালবাসার সম্পর্ক গড়ে ওঠে। এই কথা জানতেই প্রেমিকার প্রাক্তন প্রেমিক বাধা দিতে এসে বচসা। সেই রাগেই অঙ্কনের পেটে ছুরি মেরে পালিয়ে যায় অভিযুক্ত প্রাক্তন প্রেমিক অনির্বাণ নাগ। ঘটনাটি ঘটেছে রবিবার সাড়ে ন’টা নাগাদ উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার বেড়গুম রামকৃষ্ণ পাঠাগার গলি এলাকায়।
পুলিশ জানিয়েছে, ত্রিকোণ প্রেমের জেরেই এই খুন। মৃত অঙ্কন বেড়গুম ১নং গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর নকপুল এলাকার বাসিন্দা। অভিযুক্তের নাম অনির্বাণ নাগ, মছলন্দপুর ১নং গ্রাম পঞ্চায়েতের উলুডাঙ্গা ১নং কলোনিতে। রাতেই অভিযুক্ত অনির্বাণকে উলুডাঙ্গা ১নং রেলগেটের চত্বর থেকে গ্রেফতার করে তদন্তকারী পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ঘড়ির কাঁটায় তখন সড়ে রাত ন’টা দুই যুবক রাস্তার ধারে বেশ কিছুক্ষণ ধরেই বচসা হতে দেখে। এরপর এক যুবক আর এক যুবককে ছুরি মেরে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পড়ে থেকে মাটিতে লুটিয়ে পড়ে। প্রথমে ভয়ে কেউ তাঁকে সাহায্য করেনি। এরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় অঙ্কনকে উদ্ধার করে বাউগাছি গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় ফের তাঁকে হাবড়া হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সাইকেল ও ধারালো রক্ত মাখানো ছুরি উদ্ধার করে।

