স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ মার্চ: আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে। ধৃতদের নাম নাম মামুনূর রশিদ (৩০)। বাড়ি করণদিঘি থানার দোমোহনা এলাকায়। রবিবার রাতে একটি কালো রংয়ের স্করপিও গাড়ি থেকে এক যুবককে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার করে করণদিঘি থানার পুলিশ।

অপরদিকে সোমবার রাতে তিতপুকুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে করণদিঘি থানার পুলিশ। ধৃত যুবকের নাম ফজলুর রহমান (২৮)। বাড়ি রায়গঞ্জের বামনগ্রাম এলাকায়। ধৃতদের সোমবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।
জেলা পুলিশ সুপার মহঃ সানা আখতার জানিয়েছেন, সূত্র মারফত খবর পেয়ে দুটি জায়গা থেকে দুই জনকে আগ্নেয়াস্ত্রসহ ধরা হয়েছে। তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।

