খড়গ্রামে আত্মহত্যা নব দম্পতির

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৮ মার্চ: খড়গ্রাম থানার বরার গ্রামে সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হল এক যুবক ও তার কিশোরী স্ত্রীর। তারা চারদিন আগে বিয়ে করার পর সোমবার সকালে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ ঘোষ (২২) ও রাখী মন্ডল (১৫)।

বীরভূমের গ্রাম থেকে প্রেমিকের সাথে পালিয়েছিল ওই কিশোরী। রবিবার রাতে আশ্রয় নেয় প্রেমিকের আত্মীয়ের বাড়িতে। সেই বাড়িত থেকেই উদ্ধার হল যুগলের দেহ।

যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় খড়গ্রামের বরার গ্রামে। রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পরিবার সুত্রে জানা গিয়েছে, বীরভূমের লাভপুরের দনাইপুরের বাসিন্দা বছর ২০ রাজেশ ঘোষ রবিবার রাতে বীরভূমের বোলপুরের এক কিশোরীকে নিয়ে পালিয়ে বিয়ে করে পিসির বাড়ি খড়গ্রামের বরার গ্রামে আসেন। রাতে খাওয়ার পর দু’জনে একসাথে ঘুমাতে যান। সকালে ডাকাডাকি করেও তাদের কোনো সাড়া মেলেনি। পরে ঘরের মধ্যে একটি ওড়নায় ফাঁস লাগানো যুগলের দেহ উদ্ধার হয়।

খবর দেওয়া হয় পুলিশে, খড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *