জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মে: আকাশে হালকা মেঘ আর ঝিরিঝিরি বৃষ্টি। তার মাঝখানেই হঠাৎ বজ্রপাত। আর সেই বজ্রপাতে মৃত্যু হল সুখেন্দু খামরুই নামে এক যুবকের। জানাগিয়েছে, রবিবার দুপুরে সুখেন্দু মাঠে কাজ করছিলেন। সেই সময় হঠাৎই ঝিরিঝিরি বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। সেই বজ্রপাত প্রাণ কেড়ে নিল সুখেন্দুর। বছর ২৩ এর ঐ যুবকের বাড়ি চন্দ্রকোনা থানার ঘনরামপুরে।

