জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মে:
কোভিড মোকাবিলায় করোনা যোদ্ধাদের মতো এলাকাবাসীদের স্বার্থে এগিয়ে এল বেলদার ঠাকুরচকের সান্ডে ক্লাব। প্রথমের দিকে ক্লাবের সদস্যরা বর্তমান কোরোনা পরিস্থিতির জন্য আক্রান্ত এলাকাবাসীদের অক্সিজেন সরবরাহ, অক্সিমিটার, মাস্ক, স্যানিটাইজার সহ বাড়ি বাড়ি খাবার সরবরাহ করছেন। শুধু তাই নয় রক্তদান শিবির করে রক্তদান, এমনকি কারোর যদি রক্তের প্রয়োজন হয় স্বেচ্ছায় সান্ডে ক্লাবের সদস্যরা গিয়ে রক্ত দিচ্ছেন। এইভাবে দ্বিতীয় ধাপে উদ্বেগজনক করোনা পরিস্থিতির সময় করোনা যোদ্ধাদের মতন এলাকাবাসীদের সুস্থ করতে অভিনব পন্থা গ্রহণ করে চলেছে। এছাড়াও এলাকায় যাতে নতুন করে আক্রান্তের সংখ্যা না বেড়ে যায় তার জন্য এলাকায় অনবরত ব্লিচিং দিয়ে স্যানিটাইজ করছেন তাঁরা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। সেই সঙ্গে বিপদে তাদের কাছে দাঁড়নোয় এলাকাবাসীরাও তাঁদের কৃতজ্ঞতা স্বীকার করেছেন।

