সবংয়ের দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি করোনা রোগীদের জন্য করা হল “সেফ হোম”

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৩ মে:পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের দশগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে করোনা রোগীদের জন্য “সেফ হোমে” পরিণত করা হয়েছে। বিভিন্ন আধুনিক চিকিৎসা সরঞ্জাম এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিতে রাখা হয়েছে। সবং ব্লক ও পার্শ্ববর্তী জেলার রোগীদের সেফহোম হিসেবে কাজ করবে এই হাসপাতালটি। আজ বিকেলে রাজ্যের জলসম্পদ ও উন্নয়ন মন্ত্রী ডাক্তার মানস ভুঁইঞা এই স্বাস্থ্যকেন্দ্রটি এলাকাবাসীদের উদ্দেশ্য উৎসর্গ করেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, মহকুমাশাসক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *