জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট:
আজাদী কা অমৃত মহোৎসব কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয় প্রাঙ্গণে নেহেরু যুব কেন্দ্র, পশ্চিম মেদিনীপুরের উদ্যোগে ‘ফিট ইন্ডিয়া ফ্রিডম রান -২.০’ কর্মসূচির অধীনে একটি “যোগ শিবির” অনুষ্ঠিত হয়েছে। শিবিরে শরীর সুস্থ রাখার জন্য যোগ প্রশিক্ষণের পাশাপাশি দৌড়ের আয়োজন করা হয়েছিল। সঙ্গে “ফিট ইন্ডিয়া” শপথ বাক্য পাঠ করানো হয়। সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অতিরিক্ত জেলাশাসক সৌভিক বন্দ্যোপাধ্যায় করোনা পরবর্তী সময়ে শরীর সুস্থ রাখার জন্য এই ধরনের অনুষ্ঠানের প্রয়োজনীয়তার কথা বলেন। মেদিনীপুরে নেহেরু যুব কেন্দ্রের আধিকারিক স্বাতী রায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন।


