তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালন পশ্চিম মেদিনীপুরে

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ আগস্ট: শনিবার রাজ্যজুড়ে প্রতিষ্ঠা দিবস পালন করল তৃণমূল ছাত্র পরিষদ। কোভিড পরিস্থিতির জন্য গত বছরের মতো এ বছরও ভার্চুয়াল সভার মাধ্যমে কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। প্রধান বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রী এবার  ছাত্র-ছাত্রীদের কী বার্তা দেন তা জানার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার শহর গ্রাম ব্লক ও অঞ্চল স্তরে বড় পর্দার মাধ্যমে বক্তব্য শোনার ব্যবস্থা করা হয়েছিল। সেইমতো শালবনী কলেজ তৃণমূল ছাত্র পরিষদ এলাকায়  স্ক্রিন লাগিয়ে তৃণমূল নেত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা করে।উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতো, দলের নেতা সনৎ মাহাতো, ব্লক যুব সভাপতি গৌতম বেরা  সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *