আমাদের ভারত, আরামবাগ, ২৮ আগস্ট: রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। গোঘাট ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদ পরিষদের পক্ষ থেকে প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এদিন এই সভা মঞ্চে উপস্থিত ছিলেন গোঘাট বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মজুমদার, উপস্থিত ছিলেন গোঘাট-১ তৃণমূল কংগ্রেসের সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা। আজকের দিনটি সাধারণভাবে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের দিন। বহু কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের সভা মঞ্চে ছিলেন আফগানিস্তান থেকে দেশে ফিরে আসা সুপ্রিয় ধর। যার বাড়ির নদিয়া এলাকায়। ওই ব্যক্তিকে গোঘাট ১ নম্বর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন করা হয়। এই সম্বর্ধনায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক হেভিওয়েট নেতারা।
এদিন সভা মঞ্চ থেকে সুপ্রিয় বাবু এলাকার বেশ কয়েক জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেন। তিনি বলেন, আফগানিস্তান থেকে ফিরে তিনি নবজীবন লাভ করেছেন।

