কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন হল শান্তিপুর স্টেশনে

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ আগস্ট: কৃষকদের জন্য কৃষক স্পেশাল ট্রেনের আনুষ্ঠানিক সূচনা হল শান্তিপুর স্টেশনে। উল্লেখ্য, গত কয়েক মাস আগে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ রেল দপ্তরকে একটি চিঠি লিখেছিলেন কৃষকদের জন্য স্পেশাল ট্রেন চালু করার দাবিতে। আজ তার আনুষ্ঠানিক সূচনা হল শান্তিপুর স্টেশন থেকে।

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার জানান, কৃষকদের কথা মাথায় রেখেই তাঁর এই চিন্তা ভাবনা। কারণ লোকাল ট্রেনে ভ্যান্ডার বগিতে করে কৃষকদের এতদিন যাতায়াত করতে হত জেলার বিভিন্ন প্রান্তে। যার কারণে খুবই উদ্বেগের মধ্যে পরত কৃষকরা। কৃষকদের পক্ষ থেকে আমাকে মৌখিকভাবে জানানো হয়েছিল এরপরেই আমি তৎপর হয়ে রেল দপ্তরে একটি চিঠি লিখেছিলাম। রেলের পক্ষ থেকে তার সারা মেলায় এখন তা বাস্তবায়িত হল। আমি রেল দপ্তরের কাছে খুবই কৃতজ্ঞ। কৃষকদের কথা মাথায় রেখে রেল দপ্তর যে চিন্তাভাবনা করেছে তা খুবই প্রশংসনীয়।

এদিন কৃষক স্পেশাল ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে শান্তিপুর রেল স্টেশনে উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিক সহ রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার। রেল সূত্রে খবর, আজ আনুষ্ঠানিকভাবে সূচনা হলেও কয়েকদিনের মধ্যেই এই কৃষক স্পেশাল ট্রেন পুরোপুরি চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *