সাথী দাস, পুরুলিয়া, ১৪ ফেব্রুয়ারি: ভোট প্রচারে সরকারি প্রকল্পের স্লোগান দেওয়াল লিখনের জন্য ব্যবহার করায় তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলো কংগ্রেস। পুরুলিয়া পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী পার্থ সারথি দাস আজ এই অভিযোগ করেন। তিনি বলেন, “পুরুলিয়া পুরসভার ১ নং ওয়ার্ডের অন্তর্গত অলঙ্গীডাঙা এলাকায় একটি দেওয়ালে তৃণমূল প্রার্থী বিষ্ণু সহিস তাঁর ভোট প্রচারের দেওয়ালে এটা ব্যবহার করেন। সেখানে ‘আমি কন্যাশ্রী’ লিখে ভোট প্রার্থনা করেন তিনি।” তাঁর প্রশ্ন, “নির্বাচন আচরণ বিধি লাগু রয়েছে। সেখানে সরকারি কোনও বিষয়কে অবলম্বন করে ভোট প্রচার করছে একটি রাজনৈতিক দল।” বিষয়টি তিনি দলের জেলা সভাপতি নেপাল মাহাতো ও ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে জানিয়েছেন।

নেপাল বাবু বলেন, “আমরা জেলা নির্বাচন দফতরে অভিযোগ জানাচ্ছি।”
এদিকে, তৃণমূল প্রার্থী তাঁর এই দেওয়াল লিখন নিয়ে কোনও মন্তব্য করেননি।

