বাঁকুড়া জেলাজুড়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালন

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৪ মার্চ: সচেতনতা শিবির, আলোচনা চক্র, পদযাত্রায় পালিত হোল বিশ্ব যক্ষ্মা দিবস। আজ সকালে জেলা প্রশাসন ভবন সংলগ্ন মাইনরিটি ভবনে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক সচেতনতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগের ও জেলা প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

এদিন জেলার বিভিন্ন ব্লকে ও বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়। এদিন জঙ্গলমহলের তালডাংরা ব্লকে দিনটি মহা সমারোহে পালিত হয়। তালডাংরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের উপস্থিতিতে এক পদযাত্রা এলাকা পরিক্রমা করে কমিউনিটি হলে শেষ হয়। কমিউনিটি হলে আয়োজিত এক কর্মশালায় বিডিও সৌরভ মজুমদার, বিএমওএইচ ডাঃ অরিজিত মন্ডলসহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্হিত ছিলেন। সারা বিশ্ব থেকে যক্ষ্মা রোগ দূর করতে এবং মানুষকে সচেতন করতে বিশ্বজুড়ে এই দিনটি যক্ষ্মা দিবস হিসাবে পালিত হয়।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে সারা বিশ্বে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে দৈনিক গড়ে তিন জন মারা যায়। সারা বিশ্বে দশ মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত। ভারত থেকে যক্ষ্মা নির্মূলের লক্ষ্যে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলা থেকে এই রোগ নির্মূলে “যক্ষ্মা হারেগা দেশ জিতেগা, টিবি হারেগা বাংলা জিতেগা” এই শ্লোগানে জেলাজুড়ে পদযাত্রার আয়োজন করা হয়। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালেও আজ এক অনুষ্ঠানের মাধ্যমে যক্ষ্মা দিবস পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *