সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া ২৯ মে: বিশ্ববরেণ্য সাংবাদিক তথা ভারতীয় সাংবাদিকতার অগ্রদূত রামানন্দ চট্টোপাধ্যায়ের পূন্যজন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হলো বাঁকুড়া জুড়ে।
এদিন সকালে বাঁকুড়া শহরের পোদ্দারপাড়া ও যুগীপাড়ার সংযোগস্থলে স্থাপিত রামানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সদস্য ও বিশিষ্টজনরা। এই দিনটি সাংবাদিক দিবস হিসেবে পালন করে প্রেস ক্লাব। সেখানে ব্যাজ পরে পাঠকপাড়ায় তার জন্মভিটায় ও সতীঘাটে প্রেস ক্লাবের কার্যালয় রামানন্দ ভবনের সামনে প্রতিষ্ঠিত রামানন্দ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়।
বিষ্ণুপুরে রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন করে বিষ্ণুপুর প্রেস ক্লাব। তার সম্পাদনায় মডার্ন রিভিউ, প্রবাসী পত্রিকায় বৃটিশের দমন পীড়ন মূলক নীতির প্রতিবাদে তার দীপ্ত লেখনী এদিন শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
জয়পুরে রামানন্দের পূর্নাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার।

