সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ মে: আচমকা পুলিশি হানায় পুলিশের জালে ধরা পড়লো হাসপাতালে দালাল চক্র। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে হানা দেয় ডি এস পি ডিএন টি অরুনাভ দাসের নেতৃত্বে এক দল পুলিশ। রোগীর আত্মীয় পরিচয়ে সাদা পোষাকে তারা রক্তের খোঁজ করলে এক ব্যক্তি এগিয়ে আসে। পরে যোগ দেয় আরও দু’জন। তারা প্রতি বোতল রক্তের জন্য ছয় হাজার টাকা দাবি করে। তারপরই তাদের গ্রেফতার করে পুলিশ।
বাঁকুড়া পুলিশের ডি এস পি ডিএনটি অরুনাভ দাস এখবর জানিয়ে বলেন, হাসপাতালে এরকম দালাল চক্র নির্মূল করতে গোপন অভিযান চালানো হয়।ধৃত তিন ব্যক্তি তাপসপাত্র,অমরনাথ রজক,ও সুখদেব দাস। এরা সকলেই বাঁকুড়া শহরের কাটজুড়িডাঙ্গা,গোপীনাথপুরে র বাসিন্দা
বাঁকুড়া ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক বিপ্রদাস মিদ্দা পুলিশের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন আমরা দালাল মুক্ত হাসপাতাল এর দাবী জানিয়ে আসছি। রোগীদের প্রয়োজনীয় রক্তের যোগান বজায় রাখতে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে, মানুষ শিবিরে স্বেচ্ছায় রক্তদান করছেন তারপরও যদি দালাল চক্র ভাবা যায় না।

