অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ সেপ্টেম্বর:
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরীর রাঙামাটিতে বিদ্যসাগর শিক্ষা সহায়তা কমিটির উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ১৯৬৫ সালের ১৭ ই নভেম্বর ইউনেস্কো ৮ ই সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। তার পর থেকে সারা বিশ্বে দিবসটি যথাযথ ভাবে পালন করা হয়। পাশাপাশি এদিন স্থানীয় লোধা – শবর -সংখ্যালঘু ও অন্যান্য প্রান্তিক পরিবারের পড়ুয়াদের পঠনপাঠনে সহায়তা করার জন্য চালু হল বিদ্যাসাগর শিক্ষা সয়ায়তা কেন্দ্র।
সাক্ষরতা দিবস উপলক্ষে এই কেন্দ্রের উদ্বোধন করেন ঝাড়গ্রাম মহকুমা জন শিক্ষা প্রসার সমিতির সম্পাদক প্রাক্তন অধ্যাপক নভেন্দু হোতা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁকরাইল ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রথীন বিশ্বাস, গোপীবল্লভপুরের সিআই মুকুল মিয়া, ব্লকের কৃষি কর্মাধক্ষ কমল কান্ত রাউৎ, লোধা শবর কল্যাণ সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বলাই নায়েক, শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী।
এদিন স্বেচ্ছাসেবী সংগঠন জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এই কেন্দ্রের পড়ুয়াদের হাতে বেশ কিছু শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়, রিওয়ার্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন, রেমকে ফাউন্ডেশনসহ অন্যান্য সংস্থা ও ব্যক্তি।

