গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৫ জুন: আরামবাগের বিভিন্ন জায়গায় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো। শুক্রবার সকাল থেকে কেশবপুরের কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়, ধামসা পিসি সেন ইনস্টিটিউশন, বাতানল ইউনিয়ন হাই স্কুল, আরামবাগ বিডিও অফিস, হরিণখোলা পুলিশ ক্যাম্প, ও মায়াপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সবুজকে বাঁচিয়ে আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পৃথিবী গড়ার অঙ্গীকার নিয়ে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত থেকে সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। এই পরিবেশ দিবস উপলক্ষে শিক্ষক- শিক্ষিকা, ছাত্র- ছাত্রী ও স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

