Environment Day, Ghatal, বিশ্ব পরিবেশ দিবসে ঘাটালে বৃক্ষরোপণ, গাছ লাগালেন বিধায়ক শীতল কপাট

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে তিনি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এরপর ঘাটাল পুরসভার উদ্যোগে ১ নম্বর ওয়ার্ডের বামুনপুকুর সংলগ্ন এলাকায় আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন বিধায়ক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, এক্সিকিউটিভ অফিসার- সহ পুরসভার অন্যান্য কর্মীরা।

গাছ লাগানোর পর বিধায়ক শীতল কপাট বলেন, রাজ্য সরকারের উদ্যোগে “মায়ের নামে একটি গাছ” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হচ্ছে। তিনি জানান, বিশ্ব উষ্ণায়নের প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। পাশাপাশি তিনি সকলকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। বিশ্ব পরিবেশ দিবসের এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় এবং সবুজায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অন্যদিকে দাসপুর ২ ব্লকের কাশিয়াড়া ত্রিবেণী পার্কে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে “মায়ের নামে একটি গাছ” এই প্রকল্পের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করেন দাসপুরের বিধায়ক তপন দত্ত, ছিলেন বিডিও, সভাপতি, জেলা পরিষদ সদস্য, গ্রাম পঞ্চায়েত প্রধান, রেঞ্জার অফিসার সহ বিভিন্ন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *