মেদিনীপুর শহর মহিলা তৃণমূলের উদ্যোগে নব নির্বাচিত পদাধিকারীদের সম্বর্ধনা

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: পুরভোটের আগে শক্তি দেখালো মেদিনীপুর শহর তৃণমূল মহিলা সেল। বুধবার সন্ধ্যায় মেদিনীপুরের বিদ্যাসাগর হলে শহর মহিলা তৃণমূলের উদ্যোগে নব নির্বাচিত পদাধিকারীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, বিধায়ক দীনেন রায়, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী কল্পনা শিট, শহর সভানেত্রী মৌ রায়, জেলা সভাপতি সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান। মৌ রায় জানান, পুরসভা ভোটের আগে মেদিনীপুরের প্রতিটি ওয়ার্ডে তৃণমূল প্রার্থীদের লিড দিতে প্রস্তুত তৃণমূল মহিলা সেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *