মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ফুড ক্যান্টিনের উদ্বোধন

জে মাহাতো, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ফুড ক্যান্টিনের উদ্বোধন করলেন জেলা শাসক রশ্মি কোমল। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু। 

এই ক্যান্টিনে সাধারণ মানুষ থেকে, ডাক্তারি পড়ুয়ারাও আসতে পারবেন। পাশাপাশি আজ থেকে করোনাকালে গৃহবন্দি থাকা শিশুদের বিনোদনের জন্য খুলে দেওয়া হয়েছে মেদিনীপুর শহরের শিশুদের একমাত্র বিনোদনকেন্দ্র অরবিন্দ শিশু উদ্যান ও চিড়িয়াখানা। জেলা প্রশাসনের অধীনে থাকা এই শিশুউদ্যানটি করোনা আবহে বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকার পর আজ সেই শিশু উদ্যান খুলে দেওয়া হল। জেলাশাসক  রশ্মি কমল ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক জুন মালিয়া, দীনেন রায়, জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি , পৌরসভার চেয়ারম্যান সৈমেন খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *