হাতাহাতির জেরে মেদিনীপুরে বিজেপি কর্মীর মৃত্যু, পরিকল্পিত খুন অভিযোগ দলের

জে মাহাতো, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের বড়বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় পানীয় জল নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল ও  হাতাহাতির জেরে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  
জানা গেছে, পুরসভার কল থেকে জল নেওয়াকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে বচসা বাধে। পরে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। মারধরের ফলে গুরুতর আহত  দেবাশীষ শীলকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাতেই হাসপাতালে দেবাশিস শিলের মৃত্য হয়।

মৃতের স্ত্রীর অভিযোগ, বিজেপি করার অপরাধে পিটিয়ে খুন করা হয়েছে তার স্বামীকে। তাঁর অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে। মৃতের পরিবারের পক্ষ থেকে স্থানীয় কোতয়ালি থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।  অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব বলেন, ঘটনাটি পাড়াগত বিবাদের জেরে ঘটেছে। যে কোনও মৃত্যুই দুঃখজনক। তৃণমূল কংগ্রেস মৃত্যু নিয়ে রাজনীতি করে না।

অন্যদিকে বিজেপির জেলা সহ-সভাপতি অরূপ দাস জানিয়েছেন, দেবাশীষকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। মেদিনীপুর শহরের ১০ নম্বর ওয়ার্ডের ১৯৯ নং বুথের সাধারণ সম্পাদক ছিলেন দেবাশীষ। আগামী পৌরসভার নির্বাচনকে সামনে রেখে শহরে আতঙ্কের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *