জে মাহাতো, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: বুধবার শালবনি ব্লকের পিড়াকাটা বাজারে ন্যাশনাল মানিটাইজেশন পাইপলাইন প্রকল্পের নামে দেশের সম্পদ বেসরকারি হাতে তুলে দেওয়া, রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি, অর্থনৈতিক পরিকাঠামো শেষ করার চেষ্টা এবং ইডি সিবিআই-র মতো সংস্থাগুলোকে বিজেপি সরকার নিজেদের স্বার্থে ব্যবহার করার অভিযোগে অবস্থান বিক্ষোভ মিছিল করে তৃণমূল।
অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজয় হাজরা, শালবনি ব্লক সভাপতি নেপাল সিংহ , সহ-সভাপতি আবদুল কাশেম খান, পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি সহ ব্লক ও প্রতিটি অঞ্চলের নেতৃত্ববৃন্দ।

