জে মাহাতো, মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নতুন প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে বুধবার ১২ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য প্রায় ৪৫ লক্ষ টাকা ঋণ দেওয়া হল। বুধবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের দপ্তরের সভাকক্ষে উপস্থিত ১২ জন ছাত্রছাত্রীর অভিভাবকের হাতে চেক তুলে দেওয়া হয়।
অভিভাবকদের হাতে চেকগুলি তুলে দেন জেলাশাসক রশ্মি কমল। জেলাশাসক জানান ১২ জন ছাত্রছাত্রীর মধ্যে দুজনকে বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের মাধ্যমে ও বাকি ১০ জনকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অর্থ ঋণ হিসেবে তুলে দেওয়া হয়।

