কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ সেপ্টেম্বর: কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ঘাটালের বন্যা কবলিত মানুষদের হাতে ত্রাণ সামগ্রী দেওয়া হল।
বন্যা পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন সময়ে ঘাটালের বন্যার্ত মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংস্থা। আজ ৮ সেপ্টেম্বর বুধবার অক্সফার্ম নামক আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় কাজলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে ঘাটালের দুই নম্বর চাথালে ঘিষোরা এবং অজবনগর এলাকার প্রায় ৩৫০জন বন্যার্তদের হাতে চাল, ডাল, আটা, চিনি, লবণ, সরষের তেল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়।

এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত, ঘাটাল সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি’র সভাপতি বিকাশ কর, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি দিলীপ মাজি, কর্মাধ্যক্ষ সুশান্ত মন্ডল, হাবিবুর রহমান, দাসপুর ২নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলই।
কাজলা জনকল্যাণ সমিতির কো-অর্ডিনেটর মান্তু জানা বলেন, আজ ত্রাণ সামগ্রী বিতরনের বিষয়ে সহযোগিতা করেছেন ঘাটালের প্রশাসনিক দপ্তর, পঞ্চায়েত স্তর সহ নানান স্তরের মানুষজন। আগামী দিনে আরও কিছু করার সুব্যবস্থা করব বলে তিনি জানান।


