পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: আজ গান্ধী জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রীয় স্বচ্ছতা মিশনকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে ২৩২ (মহিলা) ব্যাটালিয়ন, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (CRPF)-এর উদ্যোগে কমান্ড্যান্ট শ্রীমতি শালু এস. মহারানার তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্পাস এবং ক্যাম্পাসের বাইরে বড় আকারে শালবনী হাই স্কুল এবং সরকারি আইটিআই কলেজে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়।
এই কর্মসূচিতে ব্যাটালিয়নের আধিকারিকদের মধ্যে সেকেন্ড-ইন-কমান্ড সন্তরা দেবী, ডেপুটি কমান্ড্যান্ট রবীনা মালিক, ডা. রোহিণী চৌধুরী, সিএমও, শ্রী জয়বীর শর্মা, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এম এবং ব্যাটালিয়নের জওয়ানরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মাধ্যমে আধিকারিকরা স্থানীয় মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ সম্পর্কে সচেতনতা গড়ে তোলেন। পাশাপাশি পরিবেশ, দূষণ, জলবায়ু পরিবর্তন, গ্রিনহাউস প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং এবং ব্ল্যাক হোল প্রভাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও সাধারণ মানুষকে সচেতন করা হয়।

