Gandhi, Shastri, মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় স্তরের আলোচনা চক্র

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: আজ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মহাত্মা গান্ধীর ১৫৭তম এবং স্বাধীন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর ১২২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে একটি এক দিনের জাতীয় স্তরের আলোচনা চক্রের আয়োজন করা হয়। ‘দীর্ঘস্থায়ী উন্নয়নে গান্ধীজির ভাবনা’ শিরোনামে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ‘গান্ধী চর্চা কেন্দ্রে’র উদ্যোগে আয়োজিত এই শিক্ষামূলক অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

কর্মসূচির সূচনা হয় সকাল ৮:৩০ মিনিটে, গান্ধীজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী মহাশয়। চর্চা কেন্দ্রের ডিরেক্টর অধ্যাপক তপন কুমার দে, অধ্যাপক রমেশ চন্দ্র দাস, ড. নির্মল কুমার মাহাতোসহ গবেষক- গবেষিকা, ছাত্র- ছাত্রী এবং বিশ্ববিদ্যালয় পরিবারের বিভিন্ন সদস্যগণ।

আলোচনা সভায় সূচক বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন নতুন দিল্লির ‘কাউন্সিল ফর সোশ্যাল ডেভেলপমেন্ট’- এর অধ্যাপক নিত্যা নন্দ। এছাড়াও, বক্তব্য রাখেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সুনীল রায় এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুজয় ঘোষ। প্রত্যেকে বর্তমান সময়ে গান্ধীজির প্রাসঙ্গিকতা তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের গান্ধী চর্চা কেন্দ্রের ডেপুটি ডিরেক্টর ড. ইয়াসিন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *