সাথী দাস, পুরুলিয়া, ১১ মে: হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ গেল এক মহিলার। হাতির ভয়ে ছুটে পালাতে গিয়ে আহত হন তিন জন। দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার জয়পুর থানা এলাকার ঝালমামড়া গ্রামের কাছে।

ওই মহিলার বাড়ি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার মহুদা থানা এলাকার হরিহরপুর গ্রামে। তিনি ঝালমামড়ায় একটি বিয়ে বাড়িতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মাঝ বয়সী মহিলার নাম বেবি দেবী। তিনি কয়েকজন পরিচিতদের সঙ্গে আজ ভোরে শৌচকর্ম সারতে গিয়ে হাতির মুখে পড়ে যান। কিংক্তব্যবিমূঢ় ওই মহিলা হাতি দেখে মাটিতে পড়ে যান। তার পরই ওই বুনো হাতিটি পায়ে পিষে দেয় তাঁকে। সেখানেই মর্মান্তিক মৃত্যু হয় বলে তাঁর সঙ্গীরা জানান।

