সাথী দাস, পুরুলিয়া, ১১ মে: ১৪ দিন জেল হেফাজতে থাকার পর নরেন কান্দু, দীপক কান্দু, আশিক খান, কলেবর সিং ও সত্যবান প্রামাণিককে আজ বুধবার ফের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ফের তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। পাশাপাশি সিবিআই আজ আদলতে এই ঘটনায় গ্রেফতার হওয়া আসিক খানকে জেলে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানায়। আদালত সেই আবেদনের অনুমতি দেয়। অনুমতি নিয়েই সিবিআইয়ের আধিকারিকরা জেলেই আশিক খানকে জিজ্ঞাসাবাদ করে।
তপন হত্যার মূল ষড়যন্ত্রকারী নিহতের দাদা নরেন কান্দু একসময় বিহারের বাসিন্দা ঝালদার কুটিডি গ্রামের আসিক খানকে পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। সুপারি পাওয়ার পর আসিক কলেবরের সঙ্গে যোগাযোগ করে। এরপর অপারেশনের পরিকল্পনা চূড়ান্ত হয়। তদন্তে এই তথ্যই উঠে আসে।

ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল এই পাঁচ অভিযুক্তদের। তারপর অভিযুক্তদের জেল হেফাজত হয়। অভিযুক্তদের জেল হেফাজতের সময়সীমা পূরণ হলে আজ বুধবার ফের অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সকল অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালিয়েছে সিবিআইয়ের তদন্তকারী অফিসার।

