“বউয়ের কোভিড, বাবুন ঘুরে বেড়াচ্ছে, আমি পছন্দ করি না”, পরিবার নিয়েই ক্ষোভ মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৬ জানুয়ারি: কথাতেই আছে আপনি আচরি ধর্ম অপরে শিখাও। মুখ্যমন্ত্রী হিসাবে সারা রাজ্যের মানুষকে ভালো রাখার দায়িত্বভার যার কাঁধে, তাঁর পরিবারে একজন কথা না শুনলে পরিবারের বড় হিসেবে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর নবান্নের সাংবাদিক সম্মেলনে সেই ক্ষোভ প্রকাশ করে ফেললেন মুখ্যমন্ত্রী।

নিজের ভাইয়ের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “তাঁর ছোট ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী করোনায় আক্রান্ত হওয়া সত্ত্বেও বাবুন বন্দ্যোপাধ্যায় যত্রতত্র ঘুরে বেড়াচ্ছেন। আর সেটা তিনি মোটেই ভালো চোখে দেখছেন না।”

তিনি বলেন, ‘অনেকে আছে, বউয়ের করোনা হয়েছে, আর হাজব্যান্ড বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। ভাবছে আমি তো নেগেটিভ, আমি মিশতে পারি। বাড়িতে কারও হলে যে তারও আইসোলেশনে থাকা উচিৎ, সেটা আমরা ভুলে গেছি।’ এ কথা বলার পরই নিজের ভাইয়ের কথা উদাহরণ হিসেবে টেনে আনেন মমতা। তিনি বলেন, ‘আমার ছোট ভাইয়ের বউয়ের কোভিড হয়েছে। কিন্তু বাবুন এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি এটা একদম পছন্দ করি না। আমি খুব স্পষ্টভাষী। বলে দিয়েছি, কাল থেকে কারও সঙ্গে মিশবে না।’ তাঁর দাবি, পরিবারের সদস্য বলে কাউকেই ছাড় দেবেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *