আগামী ১৫ দিন খুব গুরুত্বপূর্ণ, সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর

রাজেন রায়, কলকাতা, ৬ জানুয়ারি: আগামী ১৫ টা দিন খুব গুরুত্বপূর্ণ সাবধানে থাকতে হবে। রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত বাড়ি থেকে কাজের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সাংবাদিক বৈঠকে।

মমতা বন্দোপাধ্যায় বলেন, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে নিজেকে যতটা সম্ভব গৃহবন্দি করে রাখা বাঞ্ছনীয়। পাশাপাশি তিনি বলেন, করোনা নিয়ে উদ্বেগের কিছু নেই। কিছু নিয়ম মেনে চলতে হবে। তিনি বলেন, বেপরোয়া মানসিকতার জন্যই আরো অনেকে আক্রান্ত হচ্ছেন তাই সবাইকে বলছি সাবধানে থাকতে। আপনাদের অজান্তেই আরও অনেকে আক্রান্ত হতে পারেন। বাড়িতে থাকুন।

জ্বর থাকছে মাত্র তিন দিন। আশেপাশে কনটেইনমেন্ট জোন এবং মাইক্রো কনটেইনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। একদিকে ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অন্যদিকে সাংবাদিক বৈঠক থেকে তিনি বুঝিয়ে দিতে চাইলেন আগামী ১৫ দিন রাজ্যের জন্য ক্রুশিয়াল সাবধানে থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *