Sukanta, BJP, রুগ্ন সরকারি স্কুল বন্ধ বা পিপিপি মডেল চালানো, রাজ্য সরকারের ভাবনা সম্পর্কে কী জানালেন সুকান্ত?

আমাদের ভারত, ২৩ সেপ্টেম্বর: রাজ্যে পড়ুয়া শূন্য স্কুলগুলির পরিকাঠামো পুনর্বন্টনের সিদ্ধান্ত সঠিক বলেই মনে করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার গঙ্গারামপুরে নতুন সাংসদ কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান সুকান্ত বাবু।

তবে আপাতত কোন রুগ্ন সরকারি স্কুল পিপিপি মডেলে চালানোর পরিকল্পনার নেই বলে জানিয়েছেন রাজ্য স্কুল শিক্ষা মন্ত্রীর দীপক বর্মন। যদিও দীর্ঘদিন পড়ুয়া শূন্য অবস্থায় পড়ে থাকা রাজ্যের ৯৩৩ টি স্কুলের জমি পরিকাঠামো অন্যান্য সরকারি দপ্তরের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই সম্পত্তির যথাযথ ব্যবহারের রূপরেখা তৈরি করতে জেলা শাসকদের নেতৃত্বে একটি কমিটি ও গঠন করা হয়েছে।

এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন এখন অধিকাংশ পরিবারেরই এক বা দুটি সন্তান। ফলে অনেক জায়গায় পড়ুয়ার অভাব দেখা দিয়েছে এবং সেগুলি কার্যত বন্ধের মুখে। অন্যদিকে এমন কিছু এলাকা রয়েছে যেখানে পর্যাপ্ত পড়ুয়া থাকা সত্ত্বেও স্কুলের পরিকাঠামোর অভাব দেখা যাচ্ছে। তার প্রশ্ন পাঁচজন শিক্ষক কিন্তু পড়ুয়া মাত্র চার জন। এমন স্কুল কি চালিয়ে দেওয়া উচিত?

এদিন ধুমধাম করে তার নতুন কার্যালয় সূচনা করেন মন্ত্রী। দলের জেলা নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়করা ও বিজেপির জেলা নেতৃত্ব। নতুন কার্যালয় চালু হওয়ায় মহকুমা বাসীকে প্রশাসনিক কাজে আর বালুরঘাটে ছুটতে হবে না। এলাকাতেই সমস্ত পরিসেবা পাবেন বলে আস্বস্ত করেন সংসদ সুকান্ত বাবু। পাশাপাশি গঙ্গারামপুর ফুটবল ময়দানে ৫১ জন দুস্থ মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়। এরপর আলয় শিশু আবাসে সময় কাটান সুকান্ত। সেখানে মিষ্টি ও উপহার তুলে দেন তাদের হাতে। দিনের শেষে গঙ্গারামপুর শহরের বিশিষ্টদের সঙ্গে একটি সভায় মতবিনিময়ে অংশগ্রহণ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *