টিকাকরণে দেশে তৃতীয় পশ্চিমবঙ্গ, স্বস্তি স্বাস্থ্যকর্তাদের

রাজেন রায়, কলকাতা, ২১ অক্টোবর: চলতি বছরের ১৬ জানুয়ারি শুরু হয়েছিল ভারতে করোনার টিকাকরণ। এদিনই স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ১০০ কোটির টিকাকরণ প্রায় হয়ে গিয়েছে দেশে। কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী নিজে টিকাকরণের কথা জানিয়েছেন‌। করোনার সংক্রমণ এড়াতে দ্রুতগতিতে টিকা করণের জন্য শুরু থেকেই সওয়াল করে চলেছেন বিশেষজ্ঞরা।

করোনার টিকা প্রথম ডোজের সফলতার সঙ্গে সঙ্গে রাজ্যগুলিকে তৃতীয় ডোজ প্রয়োগে আরও বেশি উদ্যোগী হতে পরামর্শ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। এরমধ্যে হিসেবে পশ্চিমবঙ্গের সাফল্য নজরকাড়া। সরকারি তথ্য অনুযায়ী টিকাকরণের নিরিখে গুজরাত, মধ্যপ্রদেশকে পিছনে ফেলে সারাদেশে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত মোট ৬ কোটি ৮৪ লাখ ৮৩ হাজার ৩৫ টি ডোজ দেওয়া হয়েছে। এখন রাজ্যের গ্রামাঞ্চলেও টিকাকরণের গতি বাড়ানো হয়েছে।
শহর অঞ্চলের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি টিকা দেওয়া হচ্ছে রাজ্যে গ্রামাঞ্চলে।

টিকাকরণের নিরিখে দেশে চতুর্থ স্থানে রয়েছে গুজরাত। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত মোট ১২ কোটি ১৮ লাখ ৫১ হাজার ২১৯ ডোজ দেওয়া হয়েছে। মহারাষ্ট্রে দেওয়া হয়েছে ৯ কোটি ২৮ লক্ষ ৪ হাজার ৪৬৮টি।পশ্চিমবঙ্গে টিকা দেওয়া হয়েছে ৬ কোটি ৭৬ লক্ষ ৪৭ হাজার ৯০১টি। সারা দেশে টিকাকরণ ১০০ কোটি টপকে যাওয়ার আগের মূহূর্তে রাজ্যের সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকায় স্বস্তি প্রকাশ করছেন সংশ্লিষ্ট স্বাস্থ‍্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *