পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না, রায়গঞ্জে বললে সায়ন্তন বসু

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ৬ এপ্রিল: “পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হতে দেওয়া যাবে না, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য এবং উত্তরবঙ্গে এইমস হাসপাতাল নির্মানের জন্য বিজেপিকে ভোট দেওয়া দরকার,” মঙ্গলবার সকালে রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে বিজেপি আয়োজিত চায়ে পে চর্চায় যোগ দিয়ে একথা বললেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। আজকের চায়ে পে চর্চায় সায়ন্তন বসু ছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী তথা বিশিষ্ট শিল্পপতি কৃষ্ণ কল্যাণী, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ অসংখ্য বিজেপি কর্মী সমর্থক।

চায়ে পে চর্চা অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু জানালেন, পশ্চিমবঙ্গে যেভাবে তোষণের রাজনীতি চলছে, যেভাবে রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে উঠিয়েছে এবং যেভাবে রোহিঙ্গাদের বস্তি গড়ে তুলেছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেসের সরকার তাতে এটা স্পষ্ট যে রাজ্য বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ তৈরি হয়ে যাবে। তাঁর অভিযোগ, রাজ্যে বিধানসভা ভোটে দাপিয়ে বেড়াচ্ছে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা, এমনকি বাংলাদেশী অনুপ্রবেশকারীকে এই ভোটে প্রার্থী করা হয়েছে।

তাঁর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পিসি হওয়ার চাইতে ফুফি হিসেবে নিজেকে প্রতিপন্ন করছেন। র আজও ভোটে ২৪ পরগনায় অশান্তি গন্ডগোল হচ্ছে, এই অশান্তি গন্ডগোল করছে তৃণমূল কংগ্রেসের বাংলাদেশী অনুপ্রবেশকারীরা। তৃণমূলী বাংলাদেশী অনুপ্রবেশকারীরা দুতিন ঘন্টা তান্ডব চালাবে তারপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা ব্যাটিং করা শুরু করবে। চলবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পেটাই করা কাজ৷ তখন নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *