তপশিলি নয়, সাধারণ প্রার্থী চাই, এই দাবিতে হাওড়া পুরভোট বয়কটের ডাক

আমাদের ভারত, হাওড়া, ১০ নভেম্বর: পুর ভোটের প্রস্তুতি শুরু হতেই ভোট বয়কটের ডাক দিল হাওড়ার ৪৬ নং ওয়ার্ডের বাসিন্দারা। তাদের দাবি, তপশিলি প্রার্থী নয় সাধারণ প্রার্থী দিতে হবে। না হলে তারা কোনও তপশিলি প্রার্থীকে প্রচার করতে দেবে না এবং ভোটও দেবে না।

জগাছা থানার উনসানি দক্ষিন পাড়া, লস্কর পাড়া, মীরপাড়া, মিস্ত্রী পাড়া, মল্লিক পাড়া এলাকার তিরিশ হাজার মানুষের বসবাস হলেও মাত্র পাঁচ শতাংশ তপশিলী সম্প্রদায়। তবু গত পঞ্চাশ বছর ধরে এই ওয়ার্ড টি তপশিলী সংরক্ষিত। তাই সাধারণ আসন না হলে ভোট দেওয়া হবে না জানিয়ে সোমবার পোস্টারে এলাকা ছয়লাপ হয়ে যায়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। শুধু তাই নয়, এই ইস্যুতে তারা পথ অবরোধ থেকে শুরু করে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বলেও হুমকি দিয়েছে। এমন কি সাধারণ প্রার্থী না হলে কোনও প্রার্থীকেই এলাকায় ঢুকতে দেওয়া হবে না বলেও‌ হুমকি দেয় ভোটাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *