রঘুনাথপুরে ডিভিসির রেলগেট প্রহরীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য

সাথী দাস, পুরুলিয়া, ১০ নভেম্বর: রঘুনাথপুরে ডিভিসির রেলগেট প্রহরীর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে রঘুনাথপুর থানার অন্তর্গত পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কের ওপর থাকা রেলগেট ফাটকে। মৃতের নাম জয়নুল আনসারী, বয়স ৬৬। তাঁর বাড়ি রঘুনাথপুর থানার অন্তর্গত গোপীনাথপুর গ্রামে।


পারিবারিক সূত্রে জানা গিয়েছে ৮ মাস আগে (এম/এস ইউ আর এন্টারপ্রাইজ কোম্পানির অস্থায়ী কর্মী হিসেবে) নতুনডি মোড়ের কাছে সামনে থাকা ডিভিসির রঘুনাথপুর থার্মাল পাওয়ার প্লান্টের রেল ফাটক প্রহরীর কাজে যোগ দিয়েছিলেন জয়ইনুল আনসারী। জয়নুলের সহকর্মী বাবুলাল মাহাতো জানান, আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে শুয়ে পড়েন তিনি, কিছুক্ষণের মধ্যেই নিথর হয়ে যায় তাঁর দেহ। খবর পেয়ে বাড়ির লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্মেন্ট কলেজ ও হাসপাতালের পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *