আমাদের বিশ্বাস ঘাটালের মাস্টারপ্ল্যান নিয়ে কেন্দ্রীয় সরকার ভাবনা চিন্তা করবে, বললেন মানস ভুঁইয়া

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩ সেপ্টেম্বর: ঘাটালে যাতে মাস্টারপ্ল্যান রূপায়িত হয় সেজন্য দিল্লি গিয়ে দরবার করেছেন তৃণমূল সাংসদ বিধায়করা। আজ মানস ভুঁইয়া বলেন, আমরা কেন্দ্রীয় সরকারকে নাড়িয়ে দিয়ে এসেছি।

তিনি শুক্রবার ঘাটালে দলের অভ্যন্তরীণ মিটিংয়ে এসেছিলেন। তিনি বলেন, মাস্টারপ্ল্যান রূপায়িত করার জন্য মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে এসেছেন কেন্দ্রের কাছে। বহু চিঠি লিখেছেন। কেন্দ্রীয় সরকারের কাছে এই বিষয়ে আমরা সবকিছু ডিসপ্লে করেছি। বন্যার সময় ঘাটালের কৃষিতে ক্ষয়ক্ষতি, ঘাটালের মানুষের চোখের জল, দুর্দশা সহ সবকিছু আমরা বলে এসেছি। আমাদের বিশ্বাস কেন্দ্রীয় সরকার এ বিষয়ে ভাবনা চিন্তা করবেন। ঘাটাল মাস্টারপ্ল্যানের রূপায়নের জন্য কেন্দ্রীয় সরকারকে সাহায্য করতে হবে বলে তিনি জোরালো দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *