আমাদের ভারত, ১ ডিসেম্বর:স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় আগামী ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় সাফাই অভিযানের কর্মসূচি পালন করবে সিআরপিএফ।
পশ্চিমবঙ্গ সিআরপিএফ সেক্টরের উদ্যোগে রাজ্যের সবকটি ব্যটালিয়ানের আধিকারিক থেকে শুরু করে জওয়ানরা সকলেই এই সাফাই অভিযানে সামিল হবেন। এই সাফাই অভিযানে শুরুর আগে বুধবার সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টরের কলকাতা হেড কোয়ার্টারের অফিসে একটি শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে জওয়ানদের সঙ্গেই সিআরপিএফে এডিজি নিতীন আগরওয়াল,আইজিপি মনোজ কুমার দুবে,আইজিপি আর এন এস বাহাদ সহ একাধিক আধিকারিকরা শপথ গ্রহণ করেন।
সিআরপিএফে এডিজি নিতীন আগরওয়াল জানান তারা এই সময়কালে তাদের পারিপার্শ্বিক অফিস কাছাড়ি, রাস্তাঘাট, হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় সাফাই অভিযান চালাবেন। এই অভিযান সিআরপিএফের কলকাতা হেড কোয়ার্টার ছাড়াও রাজ্যের অন্যান্য জায়গা যেমন, শিলিগুড়ি, দুর্গাপুর, জঙ্গলমহল সহ সবকটি ব্যাটালিয়নই সামিল হবে।
Today (01.12.2021) Shri Nitin Agrawal, IPS, ADG, CZ, CRPF administered Swachh Bharat Abhiyan 2021 oath to CRPF persl at CZ & WBS Hqr, Kolkata. In this occasion, Shri Manoj Kumar Dubey, IGP, WBS, Sh. R.N.S Bahad, IGP, CZ, senior officers & other CRPF persl took oath. pic.twitter.com/e4ZFYg0d9P
— West Bengal Sector CRPF, Kolkata (@CrpfWest) December 1, 2021

