“সব আঞ্চলিক দলকে এক জায়গায় আসতে হবে”, মমতার মন্তব্যকে রাজনৈতিক ভাবে যুক্তিহীন বলে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার

আমাদের ভারত, ১ ডিসেম্বর: মুম্বাইতে গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে শিবসেনা নেতৃত্বের সাথেও কথা বলেছেন। তারপরই সাংবাদিকদের সামনে তিনি বলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে সব আঞ্চলিক দলকে এক মঞ্চে আসতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকেই রাজনৈতিক ভাবে সম্পূর্ণ যুক্তিহীন বলে দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফরে গিয়েছেন। সেখানে গিয়ে বিজেপি বিরোধী বিকল্প ফ্রন্ট গঠনের কথা তিনি বলেছেন। তার দাবি কোন আঞ্চলিক দলের পক্ষে বিজেপির বিরুদ্ধে একা লড়াই করা সম্ভব নয়। তাই মন্তব্য বিজেপি বিরোধী সমস্ত আঞ্চলিক দলগুলিকে এক মঞ্চে আসতে হবে লড়াই করার জন্য।

আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে যুক্তিহীন বলে দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে খুশি ঘুরে বেড়াতেই পারেন তাতে বিজেপির কোনো কিছু বলার নেই। তার “মাননীয় মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র গেছেন ভালো কথা। গোটা ভারতবর্ষে উনি ঘুরুন আমাদের কোনো আপত্তি নেই, এবং উনি কোনো জোট করবেন না’ ঘোট করবেন সেটা একান্তই ওনার তার ব্যক্তিগত ব্যাপার, তার দলের ব্যাপার। কারণ ওনার দল ওনার ব্যক্তিগত সম্পত্তি।কারো বলার কিছু নেই। স্বাভাবিকভাবে আমাদের কোনো অসুবিধা নেই।” তবে আঞ্চলিক দলগুলিকে এক হবার যে ডাক মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন তাতে সুকান্ত মজুমদার বলেন,”সম্প্রতি উনি মন্তব্য করেছেন সমস্ত রিজিওনাল পার্টিকে এক হতে হবে। আমি মনে করি এটি সম্পূর্ণ যুক্তিহীন কথা। তৃণমূল কংগ্রেসের ভোটব্যাঙ্ক এই মুহূর্তে মহারাষ্ট্রে নেই। শিবসেনাকে যদি আমরা রিজিওনাল পার্টি হিসেবে ধরি মহারাষ্ট্রের। তাহলে শিবসেনার কোন ভোটব্যাঙ্ক পশ্চিমবঙ্গে আছে বলে আমার জানা নেই। রিজিওনাল পার্টি গুলো এআইডিএমকে বা ডিএমকের মতো সব রিজিওনাল পার্টিগুলোর ভোটব্যাঙ্ক ত সীমাবদ্ধ সেই সব রাজ্যেই। তার বাইরে খুব তাদের খুব একটা প্রভাব থাকে না। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী কেন ও কিভাবে একথা বলেছেন সেটা উনি ভাল বলতে পারবেন। এর মধ্যে কোন রাজনৈতিক যুক্তি আমি অন্তত খুঁজে পাচ্ছি না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *