করোনা গ্রাফ উর্ধ্বমুখী, রাজ্যে একদিনে আক্রান্ত প্রায় ১৯ হাজার

আমাদের ভারত, ৮ জানুয়ারি:আবারও রাজ্যের দৈনিক করোনার গ্রাফ বাড়লো বেশ খানিকটা। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত সংখ্যা বেড়েছে অনেকখানি। রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করানো আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ৮০২জন।

গতকাল এই সংখ্যাটা ছিল ১৮ হাজার ২১৩। অতএব ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৬০০। ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৯ জনের। করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৮১১২জন।

এই পরিসংখ্যান দেখার পর স্বাভাবিক ভাবেই রাজ্যবাসীর কপালে চিন্তার ভাঁজ ক্রমশই বাড়ছে। রাজ্যজুড়ে কনটেইনমেন্ট জোনের সংখ্যা লাগাতার বাড়ছে। সংক্রমণে গ্রাফে বাকি জেলাকে পিছনে ফেলেছে কলকাতা। শহরে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৭৩৩৭ জন। মৃত্যু হয়েছে সাতজনের। জেলায় সংক্রমণের হার সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। সেখানে ৩২৮৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এরপরই রয়েছে হাওড়া। ১৪৮৩ জন সেখানে আক্রান্ত হয়েছেন। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম বর্ধমানে আক্রান্ত হয়েছেন ১০০৬ জন। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ইতিমধ্যে অনেক বিধি-নিষেধ আরোপ করেছে নবান্ন। রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কারফিউ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *