জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৫ মে:
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা লোধা- শবর এবং সংখ্যালঘু ছেলে মেয়েদের জন্য গঠিত “বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্র” কে সাহায্য করতে এগিয়ে এলো পশ্চিম মেদিনীপুর জেলার নিমপুরার স্বেচ্ছাসেবী সংগঠন “সান্ধ্য সঙ্গী ও সৃষ্টি” এবং মেদিনীপুর শহরের মহিলা পরিচালিত “অদ্বিতীয়া”। এই দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কুলটিকরির ৬০ জন দুঃস্থ ও গরিব পড়ুয়াদের জন্য স্কুলের পোশাক, হোয়াইট বোর্ড, কলম, চক, ডাস্টার ও টিফিন দেওয়া হয়।

কর্মসূচিতে ছিলেন শিক্ষা সহায়তা কেন্দ্রের সভাপতি সর্বেশ্বর মহাপাত্র। সঙ্গীত শিল্পী অনিতা প্রধান ও সুনীতা প্রধান। “সান্ধ্যসঙ্গী ও সৃষ্টি” -র কর্ণধার সুজিত ঘোষাল। ছিলেন অদ্বিতীয়া”র সভাপতি পাঞ্চালী চক্রবর্তী সহ সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল থানার আধিকারিক খোন্দকার সাইফুদ্দিন আহমেদ, ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জয়দীপ হোতা সহ অন্যান্য বিশিষ্ট সমাজসেবী।


