রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মে:
রবিবার সকালে মেদিনীপুর শহরের শ্যামসংঘ ভবনে প্রকাশিত হল রঘুবংশ পত্রিকার নববর্ষ সংখ্যা। অতিথিদের উপস্থিতিতে মোমবাতি জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন পত্রিকার সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য ও সভাপতি ড: শান্তনু পান্ডা। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন দীপেশ দে।

উপস্থিত ছিলেন প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ড: সন্তোষ ঘোড়াই, চিত্রসমালোচক কবি সিদ্ধার্থ সাঁতরা, প্রাবন্ধিক বুদ্ধদেব ভট্টাচার্য, সাহিত্যিক অচিন্ত্য নন্দী, রবীন্দ্র স্মৃতি সমিতির সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র ওঝা, সাহিত্যিক বিদ্যুৎ পাল, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, ‘শিক্ষারত্ন’ স্বপন কুমার পইড়া, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, কবি সৌমিত্র রায়, ইন্দ্রদীপ সিনহা সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন বাচিক শিল্পী বিশ্বজিৎ কুন্ডু, রত্না দে, সায়নদীপ পান্ডা, কবি রাকেশ দাস, রীতা বেরা।  নয় বছর ধরে মেদিনীপুর, কলকাতা ও হুগলি থেকে একযোগে প্রকাশিত হচ্ছে রঘুবংশ পত্রিকাটি।প্রতিবছর তার নববর্ষ, শারদীয়া ও বইমেলা সংখ্যা প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *